ডেস্ক, রাজনীতি ডটকম

হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদক প্রাপ্ত ও লালনসংগীতের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ফরিদা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পীর পাশে দলের পক্ষ থেকে প্রতিনিধি পাঠান তিনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ফরিদা পারভীনের খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফরিদা পারভীনের দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ফরিদা পারভীন বর্তমানে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। ৫ জুলাই অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়।
৮ জুলাই শিল্পীর স্বামী ও একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘তার শারীরিক অবস্থা এখনো ভালো নয়। গতকাল খুব খারাপ ছিল, আজ কিছুটা উন্নতি হয়েছে, তবে সংকট এখনো কাটেনি। কয়েক দিন ধরেই তিনি কথা বলছেন না। গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণের মতো লক্ষণ দেখা যায়।’
প্রসঙ্গত, সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন ফরিদা পারভীন। সংগীতজীবনের শুরুর দিকে তিনি নজরুলসংগীত চর্চা করতেন। ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে