বিকেলে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৪: ০৪
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লোগো
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লোগো

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংবাদ সম্মেলনে জুলাই সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরার পাশাপাশি সনদ বাস্তবায়ন নিয়ে দলটির অবস্থান তুলে ধরা হবে।

এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement