মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণের পর সড়ক থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
এনসিপির মিডিয়া টিমের সদস্য ইয়াসির আরাফাত বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।















