হাদির গুলিবিদ্ধ ও নির্বাচন হওয়া নিয়ে আখতারের উদ্বেগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাদির গুলিবিদ্ধ ও নির্বাচন হওয়া নিয়ে আখতারের উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় আসন্ন উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একইসঙ্গে আইনশৃঙ্খলার পরিস্থিতি নাজুক উল্লেখ করে এ পরিস্থিতিতে সরকার নির্বাচন কীভাবে করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে আখতার লেখেন, ‘হাদি ভাইকে সন্ত্রাসীরা গুলি করেছে। তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভাইকে সুস্থ করে দিন। আমিন।’

তিনি আরও লেখেন, ‘মাত্র তফসিল দিয়েছে। একদিনের মাথায় এই গুলি। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে সরকার নির্বাচন কীভাবে করবে সেটা বড় প্রশ্ন। অবশ্যই এই সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা, দোসররা দীর্ঘদিন ধরে পরিকল্পিত সন্ত্রাসের ছক কষছে। এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement