মাহিন-আরিফ-রনির নেতৃত্বে স্বেচ্ছাসেবক শক্তির কমিটি ঘোষণা এনসিপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) মো. মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ ও মহিউদ্দিন রনি। ছবি: কোলাজ
(বাঁ থেকে) মো. মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ ও মহিউদ্দিন রনি। ছবি: কোলাজ

নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মো. মাহিন সরকারকে আহ্বায়ক, জোবাইরুল হাসান আরিফকে সদস্যসচিব ও মহিউদ্দিন রনিকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিতে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ সহযোগী সংগঠনের ঘোষণা দিয়েছে এনসিপি। দলের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad