উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ১৮: ৩৮
সংবাদ সম্মেলনে মেয়র ও চেয়ারম্যান পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

রংপুর বিভাগের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দল ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীর নামও প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এনসিপি ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতে চায়। সে লক্ষ্যেই দল এককভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সারজিস আলম জানান, বর্তমানে দেশে ৫০০ উপজেলা এবং ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি স্থানীয় সরকার ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী বাছাইয়ের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল থেকে আগত পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিরাও মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধে জড়িতদের ক্ষেত্রে কোনো সুযোগ থাকবে না।

প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য কয়েকজনের নামও জানানো হয়। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদা উপজেলায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌর মেয়র পদে মাসুদ পারভেজ রয়েছেন।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী, বোচাগঞ্জ উপজেলায় মাওলানা এম এ তাফসির হাসান এবং একই জেলার ফুলবাড়ী পৌর মেয়র পদে শিহাব হোসেনের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া ঘোড়াঘাট পৌর মেয়র পদে মোহাম্মদ আব্দুল মান্নান, হাকিমপুর পৌর মেয়র পদে মোহাম্মদ রায়হান কবির, নীলফামারীর জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে আবু সাঈদ লিওন এবং সদর উপজেলা চেয়ারম্যান পদে ডা. মোহাম্মদ কামরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদসহ দলের কেন্দ্রীয় নেতারা।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

১ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

২ দিন আগে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

২ দিন আগে