ওয়াকআউটের কারণ জানালেন জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৮: ০৯
ডা. শফিকুর রহমান৷ ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ওয়াকআউট করেছে বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এর পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল করে সংসদ ওয়াকআউট করেন তারা।

এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘এই রাষ্ট্রপতি তিনটা কারণে অপরাধী। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। কিন্তু পরবর্তীতে তিনি তা অস্বীকার করেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন।’

তৃতীয় কারণ হিসেবে জামায়াত আমির বলেন, ‘‘রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন। নির্বাচনে দুটি ভোট হবে, এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তারা সংস্কার সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। এই শপথ দুটি আমরা নিলেও সরকারি দল নেয়নি। রাষ্ট্রপতির প্রথম দায়িত্ব ছিল অধ্যাদের জারির ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেননি। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। রাষ্ট্রপতি এই ৭০ শতাংশ মানুষকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন।’’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির প্রতিপক্ষ দল নারীদের ঘরে বন্দি রাখতে চায়: মাহদী আমিন

বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়

১ দিন আগে

আপিলেও টিকল না মনিরা শারমিনের মনোনয়ন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

২ দিন আগে

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রুহুল কবির রিজভী

'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'-এর নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী বলেন, বর্তমান সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ সব সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

৩ দিন আগে

'ছায়া-বাজেট প্রণয়ন কমিটি' করল এনসিপি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই কমিটির কার্যক্রম পরিচালিত হবে। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও স্বচ্ছ অর্থনৈতিক মডেল তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য।

৩ দিন আগে