এনসিপির ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২০: ০২
(বাঁ থেকে) মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম। ছবি: ফেবসুক প্রোফাইল থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে নারীশক্তির এ আহ্বায়ক কমিটি গঠনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের ‘নির্দেশ ও অনুমোদনক্রমে’ নারীশক্তির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক হয়েছেন নুসরাত তাবাসসুম।

পাঁচ যুগ্ম আহ্বায়ক হলেন— হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মঞ্জিলা ঝুমা। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬ জন— দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।

যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সাতজন। তারা হলেন— ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

এ ছাড়া কমিটিতে সংগঠক পদে আছেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তারসহ ৩০ জন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘চরম ব্যর্থ’ সরকার ফ্যাসিস্টের পথেই হাঁটছে: জামায়াত

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

২ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

৩ দিন আগে