সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ২২: ০০
জামায়াতে ইসলামী। লোগো
জামায়াতে ইসলামী। লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয়ভাবে কত টাকা ব্যয় হয়েছে, সে হিসাব তুলে ধরেছে দলটি।

মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে জামায়াত জানায়, নির্বাচনে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রার্থী দেয়। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দুই শতাধিক আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয়ভাবে ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, জামায়াতে ইসলামী প্রার্থীদের অনুদান দিয়েছে চার কোটি টাকা।

বাকি অর্থ ব্যয় হয়েছে নির্বাচনী ইশতেহার ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী সফর, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতে।

হিসাব বিবরণীতে বলা হয়, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও দুই লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসন পেয়েছিল, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি আসন পায়।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement