ভেরিফিকেশনের নামে ‘ফ্যাসিবাদী আমলের অপকর্ম’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে রাজনৈতিক বিবেচনা না করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে এসে মেধাকে সম্মান দিতে হবে।

সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।

ভেরিফিকেশনের নামে ‘ফ্যাসিবাদী আমলের অপকর্ম’ পরিত্যাগের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ওই আমলের অনুরূপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ ‘মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে’ পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement