জামায়াতের তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১৬: ৫৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সংবিধান সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে জনগণকে ভুল বুঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা।

শনিবার (২ মে) দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এ ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন—এমন প্রস্তাবে বিএনপি কখনোই একমত ছিল না। এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতের চলমান আন্দোলন দেশকে পুনরায় অস্থির করার চেষ্টা।

গত ১৫ বছরের শাসনামলে দেশের নৈতিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে, তা নৈতিকতা থেকে অনেকটাই সরে গেছে। আমরা যতই সরকারের ভেতরে যাচ্ছি, ততই পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হচ্ছি।

দীর্ঘদিনের তদবির সংস্কৃতির কারণে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ।

দেশের অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ বর্তমানে প্রায় ৮০ লাখ কোটি টাকা ঋণের বোঝা বহন করছে। এ সংকট মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, সনদ প্রণয়নের সময় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এখন পুরো সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, যা পূর্বের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও জানান, সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সততার উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সততা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে ধর্মীয় স্থাপনা নির্মাণেও দুর্নীতি হচ্ছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে মেধা চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

রাজনীতি/একে

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে