জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এ টি এম আজহারুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৫: ৪৯

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতেন না বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

গৃহীত শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় এ টি এম আজহার বলেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে নানান আন্দোলন সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন।

তিনি আরও বলেন, আমরা যাদের সঙ্গে আন্দোলন করেছি তারা আজকে অনেকে এই সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম। উনাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। জামায়াতের সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

২ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

৩ দিন আগে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

৩ দিন আগে