ঢাবিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, নানা জাতীয় শুকনো খাবার থেকে শুরু করে কাপড়-চোপড়, নগদ টাকা, তেল, চাল, লবন, স্যানিটারি প্যাডসহ প্রয়োজনীয় হতে পারে এমন সব কিছুই ত্রাণ তহবিলে দিচ্ছে মানুষজন।

উত্তরা থেকে এসেছেন স্কুল শিক্ষকা মহুয়া মনি। তিনি বলেন, আমি বন্যার্তদের দুর্দশা দেখে নিজেকে স্থির রাখতে পারছি না। কিন্তু বিশ্বস্ত কোন মাধ্যমে তাদের সাহায্য না পাঠাতে পেরে অতদূর থেকে এখানে ছুটে এসেছি। এই সন্তানেরা আমাদের ২য় স্বাধীনতা এনে দিয়েছে। তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, গতকাল টিএসসির বুথ ও অনলাইন মাধ্যমে সর্বমোট ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়াও বিপুল পরিমাণ শুকনো খাবার, কাপড়চোপড় এসেছে, যেগুলো এরইমধ্যে প্রস্তুত করে বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম আজ রাত ৮টা পর্যন্ত চলবে।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৪০টি বিভাগ, ইনস্টিটিউট, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন বন্যার্তদের সহযোগিতায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। তারা বিভিন্নভাবে ফান্ড রাইজিং এবং টিম পাঠিয়ে অথবা প্রতিনিধি পাঠিয়ে বন্যার্তদের সহযোগিতা করছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

২১ ঘণ্টা আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

১ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে

মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থা

৩ দিন আগে