ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই: রিটার্নিং কর্মকর্তা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২৫
সোমবার সাংবাদিকদের ব্রিফ করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন এ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, ডাকসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। আমরা নির্বাচন সামনে রেখে কোনো ধরনের শঙ্কা দেখছি না। এই নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি‌‌।

অধ্যাপক জসীম বলেন, আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। যদি বিকেল ৪টার সময়‌ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে, তাকেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

ডাকসু নির্বাচন একটি মডেল নির্বাচন হবে বলে আশাবাদ জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে— এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে।

অধ্যাপক জসীম আরও বলেন, যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম, প্রতিটি ধাপ অনুসরণ করে আজ এ পর্যায়ে এসেছি। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে, প্রার্থীদের সংখ্যা দেখেই তা বুঝতে পারছেন।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী— সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই যেন ভোট দিতে আসে। আমরা আটটি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করেছি। আমরা সব অংশীজনের সহযোগিতা চাই, যেন সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে এই নির্বাচনে ১০টি প্যানেল লড়াই করছে। এর বাইরে রয়েছেন বিপুল পরিমাণ স্বতন্ত্র প্রার্থী। প্রায় ৪০ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন তাদের ছাত্র সংসদ প্রতিনিধি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে