প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় গুলশানে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন দায়িত্বপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন। এটি তেমন একটি বৈঠক। এ বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি ভাবনা— এসব বিষয় সম্পর্কে তারা জানতে চেয়েছেন।
প্রাতরাশ বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দুজন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২৯ জানুয়ারি) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তাতেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত এই রাষ্ট্রদূতের বৈঠকের কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা ও অবস্থান আরও ভালোভাবে বুঝতে দলগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন জ্যাকবসন। তার এই কার্যক্রম মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
৮ ঘণ্টা আগে
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’
৯ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’
১১ ঘণ্টা আগে