মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৮: ৫৪
অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন। ছবি: সংগৃহীত

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট আরিফা। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। মনোনয়ন না পেয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

অ্যাডভোকেট আরিফাও মনোনয়ন না পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এবার এই এমপি না হওয়াটা মানে হলো আমার জীবনে আর এমপি হতে পারব না। হাজার বার চাইলেও এমপি হওয়া আর ফিরে আসবে না।’

দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার গ্রেপ্তার, মামলার মুখোমুখি হওয়া, কারাবরণ এবং রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘মৃত্যুর মুখোমুখি হলাম পাঁচবার, রাজপথে গ্রেপ্তার হলাম আটবার। মামলার আসামি হলাম, জেল খাটলাম, আমার বাড়ি ভাঙল বারোবার। আইনজীবী হিসেবে ৪০ বছরের অভিজ্ঞতা।’

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে মনোনয়ন না পেলেও নেতাকর্মীসহ পরিবার সবাইকে নিয়ে তিনি ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘১৯৮৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত রাজনীতির জন্য আমার স্বাভাবিক জীবন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশুনা শেষ করে আইনজীবী হয়ে যত টাকা আয় করেছি, সব টাকা ঢেলেছি রাজনীতির জন্য।’

‘আইন পেশায় আমার ভালো উপার্জন ছিল। এত মিছিল-মিটিং-মানববন্ধন আয়োজন করা একজন নারীর জন্য খুবই কঠিন। স্বামীর কাছ থেকে টাকাকড়ি নিয়ে সন্তান ও নাতিদের ঠকিয়েছি। পরিবারের সুখ-শান্তিকে তছনছ করে দিয়েছি। চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছে আর মনে হচ্ছে— আমি আমার নিজের জীবনকে ঠকাতে পারি, কিন্তু সন্তানসহ পরিবারের অন্যদের ঠকানোর তো আমার কোন রাইট (অধিকার) নাই,’— লেখেন অ্যাডভোকেট আরিফা।

মনোনয়নবঞ্চিত এই বিএনপি নেত্রীর স্বামী তার কারণে কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারেনি উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘জমিজমা বিক্রয় করে পরিবারের সবাইকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। তাই আমার প্রাপ্য আজ মৃত্যুযন্ত্রণা।’

ফেসবুক পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘মহান আল্লাহ উত্তম ফয়সালাকারী। আমি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাইনি। আমার শুভাকাঙ্ক্ষী-নেতাকর্মী কেউ কষ্ট পাবেন না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাজেটে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জাতি হতাশ: জামায়াত

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।

৪ দিন আগে

এ বাজেট চানাচুরের মতো— খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, সরকার সুন্দর কথা বলছে। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো— খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।

৪ দিন আগে

রাষ্ট্র সংস্কারে অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা অনিবার্য: জেএসডি

প্রখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ ও স্বাধীনতার অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

৬ দিন আগে

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

৬ দিন আগে