এ বাজেট চানাচুরের মতো— খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় উল্লেখ করে একে চানাচুরের সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকার সুন্দর কথা বলছে। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো— খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাজেট উপস্থাপনা শেষে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া জানান তিনি। এ দিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা উত্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতা শোনার পর দেশের ব্যাংকিং খাত নিয়েও শঙ্কার কথা জানান নাহিদ ইসলাম। বলেন, অর্থমন্ত্রী অর্থনৈতিক গণতান্ত্রয়ণের কথা বলছেন। কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত বা ব্যাংকিং খাত সংস্কারের কথা নেই। উলটো ব্যাংকিং খাতে রাজনীতিকীকরণ দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংক তার উদাহরণ। ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইসলামী ব্যাংকে মানুষের আস্থা চলে গেলে পুরো ব্যাংকিং খাতে নৈরাজ্য তৈরি হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, ফ্যাসিবাদের আমল থেকে তৈরি হওয়া অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণ রাজনৈতিক সংস্কার ছাড়া সম্ভব না। কিন্তু বাজেটে দুর্নীতিরোধে জবাবদিহিতা বিষয়ে কিছু নেই বলে সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ। বলেন, বড় বাজেটে বড় দুর্নীতি কীভাবে জবাবদিহি মধ্যে আনবে, তার রূপরেখা নেই। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের বাইরে না। তারা সংস্কার এবং জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

নাহিদ আরও বলেন, বাজেট সম্পূর্ণ নেতিবাচক না। তবে মৌলিক পরিবর্তন, বৈষম্য কমিয়ে আনার অর্থনৈতিক সংস্কার নেই এই বাজেটে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

১ দিন আগে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

১ দিন আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

২ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে