বাজেটে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জাতি হতাশ: জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সমাবেশে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া জানান সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: জামায়াতের ফেসবুক পেজ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই অভ্যুত্থান থেকে সৃষ্ট জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এ বাজেটকে ‘গণবিরোধী, লুটপাটের ও গতানুগতিক ঋণ বাজেট’ বলে অভিহিত কছেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর বলেন, ‘বিশাল ঋণ ও ঘাটতি বাজেট দিয়ে বর্তমান সরকার প্রথম বাজেটেই জাতিকে চরমভাবে হতাশ করেছে। এই বাজেটে সামষ্টিক অর্থনীতি বা কাঠামোগত সংস্কারের কোনো নীতিগত প্রস্তাব নেই। এটি গতানুগতিক আমলাতান্ত্রিক বাজেট ছাড়া আর কিছুই নয়।’

বিশাল এই বাজেটের প্রায় ৭০ শতাংশই পরিচালন ব্যয় বা সরকারি চলতি খরচ হিসেবে ধরা হয়েছে উল্লেখ করে এর সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। অনুৎপাদনশীল খাতে এত বরাদ্দ দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।

হামিদুর রহমান বলেন, এই বাজেট মূলত ধনী শ্রেণির স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়েছে। ফলে সাধারণ ও নিম্নবিত্ত মানুষ তীব্র অর্থনৈতিক চাপে পড়বে। এত বড় ও ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন করা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই সম্ভব নয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটিই তাদের প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে ব্যাংক খাতসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

১ দিন আগে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

১ দিন আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

২ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে