প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, সেই রাজনৈতিক দল নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পাঁয়তারা করছে বা বিভিন্ন মাস্টারপ্ল্যান করে যাচ্ছে। এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।
বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নিজেদেরটা আড়াল করে, বানোয়াট গল্প-কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারা এই কাজ করতে পারেন।
তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। বরং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির নামে বা এর অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি প্রকাশে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে। কারো পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয় দাবি করে রিজভী বলেন, আমাদের দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত না। আমাদের সমাজ ওই স্তরে নেই, যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ আছে। এখন যারা এই কথা বলছেন, আমার মনে হয় এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আছে বলে মনে করি না।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে