‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০: ১৯
খালেদা জিয়া [১৫ আগস্ট ১৯৪৫ - ৩০ ডিসেম্বর ২০২৫]

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘ দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি মিডিয়া সেল খালেদা জিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অন্যান্য রাজনৈতিক দলসহ জনমানুষও তার মৃত্যুতে শোকাহত, ব্যথিত।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। এরপর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এর মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়। খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকতে লন্ডন থেকে ছুটে আসেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তবে মেডিকেল বোর্ড শেষ পর্যন্ত খালেদা জিয়াকে দেশে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি আর হয়নি। সবশেষ শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে বলেন, ‘উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।’

পরে ভোরে খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষের দোয়া প্রার্থনা করেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র পাঁচ দিন আগেই দেশে ফিরেছেন তিনি। রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর তাকে লন্ডনে থাকতে হয়েছে। মাঝে মায়ের অসুস্থতার মধ্যেও নিজের একক সিদ্ধান্তে দেশে আসতে পারছিলেন না জানিয়ে আলোচিত-সমালোচিত হয়েছিলেন তিনি।

ধারণা করা হয়, নিরাপত্তা ইস্যুর কারণেই তার দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন’ ছিল না বলে জানিয়েছিলেন তিনি। পরে শেষ পর্যন্ত গত ২৫ ডিসেম্বর সপরিবার দেশে ফেরেন তিনি। সে দিন বিমানবন্দরে নেমে পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপির সংবর্ধনায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ছুটে যান এভারকেয়ার হাসপাতালে। মৃত্যুর সঙ্গে লড়াই করা মায়ের পাশে দাঁড়ান। এর পাঁচ দিন পরই মাকে শেষ বিদায় জানাতে হচ্ছে তারেক রহমানকে।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ল অন্যতম উজ্জ্বল এক নক্ষত্র। এক সামরিক কর্মকর্তার গৃহবধূ থেকে তিনি হয়েছিলেন ফার্স্ট লেডি। স্বামীর প্রয়াণে সেই গৃহবধূই রাজনীতিতে যুক্ত হয়ে শক্ত হাতে ধরেন দলের হাল।

খালেদা জিয়া দীর্ঘ এক দশক ধরে নেতৃত্ব দেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে। ক্রমেই সারা দেশের মানুষের কাছে হয়ে ওঠেন ‘আপসহীন নেত্রী’। সেনাশাসনের অবসানে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়েন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে।

তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বে থেকে চালিয়ে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই। আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করেছেন।

পরে উচ্চ আদালতে সে মামলা থেকে পরে খালাসও পান খালেদা জিয়া। কিন্তু অসুস্থতা নিয়ে কারাবাসে ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে তার শারীরিক অবস্থা। পরে খালাস পেয়ে লন্ডনে উন্নত চিকিৎসা নিলেও অসুস্থতার সঙ্গে পেরে ওঠেননি। সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থেকেও মৃত্যুর কাছে হার মানলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপির লাখো নেতাকর্মী ভাসছেন শোকের সাগরে, যারা খালেদা জিয়াকে ডাকতেন ‘মাদার অব ডেমোক্রেসি’। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষও শোক আর শ্রদ্ধায় স্মরণ করছেন সাবেক এই প্রধানমন্ত্রীকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে