এই সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জাতি হতাশ: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি শেখ হাসিনার আমলের মতো এই সরকারের সময়েও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতে থাকে, তবে জাতি হতাশ হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় ‘কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীকে হত্যা’ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি করে কমিটি গঠন করা হয়, তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে।

ভারত এখনও শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না জানিয়ে রিজভী বলেন, দেশটি এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে এবং দেশের জনগণকে একতাবদ্ধ থাকতে আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে