উপদেষ্টাদের প্রতি আস্থা, সাবেক সচিবের বক্তব্যের সঙ্গে সম্পর্ক নেই: বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তবর্তীকালীন সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে সাবেক এক সচিব দুর্নীতির অভিযোগ তুললেও বিএনপি বলছে, তারা উপদেষ্টাদের সম্মান করে। তারা উপদেষ্টাদের সততার প্রতি আস্থাশীল।

সাবেক ওই সচিব বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব। স্বাভাবিকভাবেই অনেকে এ অভিযোগের সঙ্গে বিএনপির যোগসূত্র পেয়েছেন। এ প্রসঙ্গেও বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, ওই বক্তব্য সাবেক সচিবের ব্যক্তিগত মন্তব্য। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সচিবের বক্তব্য প্রসঙ্গে দলীয় অবস্থান তুলে ধরে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় একজন সাবেক সচিবকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাবেক সচিব বলেছেন, আটজন উপদেষ্টা নাকি দুর্নীতিতর সঙ্গে জড়িত। এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমি বলতে চাই— একটি রিপোর্ট বেরিয়েছে, হুইচ ইজ নট আওয়ারস (এটি আমাদের নয়)। এর সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তবর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি। আমরা তাদের ওপরে আস্থা রাখি, তাদের সততার (ইনটেগ্রিটি) ওপর আমরা আস্থা রাখি।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তার অভিযোগ তোলেন আট উপদেষ্টাকে নিয়ে। তার ভাষ্য, তার কাছে এমন পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে যে এই আট উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমি শুনেছি একজন সাবেক সচিব এটা বলেছেন। যদি উনি এ ধরনের কথা বলে থাকেন, সেটি উনার ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। আমি স্পষ্টভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে উনার নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে যোগ দিয়েছিলেন সাবেক সচিব আব্দুস সাত্তার। সেখানেই উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

আব্দুস সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবু ব্যবস্থা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ অবশ্য গণমাধ্যমে বিবৃতিতে পাঠিয়ে সাবেক সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ দায়িত্বজ্ঞানহীন ও জনআস্থার জন্য ক্ষতিকর।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

২০ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসন: ছিটকে পড়লেন এনসিপির তাবাসসুম, অনিশ্চিয়তায় মনিরা

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।

২০ ঘণ্টা আগে

‘গুপ্ত’ নিয়ে এবার উত্তপ্ত সংসদ

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ

২১ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

১ দিন আগে