প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি। এ দিন পাঁচ সাংগঠনিক বিভাগ ও শনিবার (১৮ এপ্রিল) বাকি পাঁচ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি জানান, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকারে সভাপতিত্ব করবেন।
রিজভী বলেন, শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা— এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর শনিবার সাক্ষাৎকার নেওয়া হবে বাকি পাঁচ সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহের মনোনয়নপ্রত্যাশীদের।
এর আগে মনোনয়ন ফরম বিক্রির সময় রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে— মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এমন নারী নেতাদের গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। জাতীয় নির্বাচনের ফলাফলে যে দল যত আসন পায়, তার অনুপাতেই নারী আসনগুলোও বণ্টন হয়ে থাকে রাজনৈতিক দলগুলোর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী এবার ক্ষমতাসীন বিএনপির নেতৃত্বাধীন জোট ৩৬টি নারী আসন পাবে।
বিএনপি সূত্র জানিয়েছে, এসব আসনের বিপরীতে দলটি মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ হবে।

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’
১ দিন আগে
বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
২ দিন আগে
বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে
৩ দিন আগে