জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (৩১ অক্টোবর)। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের আয়োজন করেছে দলটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটে শহিদ নেতাকর্মীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা কমিটিগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে দেশবাসী এবং দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছে জাসদ। বিবৃতিতে সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির সংগ্রামে জীবন উৎসর্গকারী এবং আত্মত্যাগকারী নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। মিথ্যা মামলায় সাজানো প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে তাকে কারাবন্দি করা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির লক্ষ্যে জাতীয় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক নীতি ও কৌশল গ্রহণ করেছে জাসদ। দলের অনেক নেতা ব্যক্তিগত স্বার্থে দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন কিংবা নতুন দল গঠন করেছেন। তবে নেতাকর্মীরা দলকে আঁকড়ে ধরে এর পতাকা সমুন্নত রেখেছেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, জাসদ নেতাদের নয়, কর্মীদের দল।
বিবৃতিতে জাসদ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, গত শতাব্দীর ষাটের দশকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিরা ১৯৭২ সালে আদর্শের প্রশ্নে ক্ষমতার অংশীদারত্ব ছেড়ে জাসদ গঠন করেন।
প্রতিষ্ঠার পর থেকে দুঃশাসন, স্বৈরাচারী ও সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে দলটি ভূমিকা রেখেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, এসব আন্দোলনে সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির জন্য জাসদের হাজারো নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।









-b64658-256x144.webp)



-12b6a3-480x270.webp)
-5b8a34-256x144.webp)