প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। মাঠে এক হাজার ৮৯৬ জন খেলোয়াড় আছে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা। যুক্তরাষ্ট্র বলে নির্বাচনে বাধা দিলে স্যাংশনস দেবে। আমরা কি নির্বাচনে বাধা দিচ্ছি?’
শুক্রবার বিকেলে নোয়াখালীর বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি প্ল্যান করেছে খাজনা-ট্যাক্স বন্ধ করতে। লন্ডন থেকে হাওয়া ভবনের চোরাও বলে খাজনা-ট্যাক্স দেবেন না। সাহস থাকলে বাংলাদেশে আসেন। রাজপথে থেকে মোকাবিলা করেন। বিএনপির কথায় এখন ঘোড়াও হাসে। তাদের অবরোধ-ধর্মঘট কেউ মানে না বরং উল্টো জনগণ বিএনপিকেই অবরোধ দিয়ে দেবে।
কাদের বলেন, ২৮ তারিখ (অক্টোবর) বিএনপি অলিগলিও খুঁজে পায়নি। তারা লালকার্ড খেয়ে খেলার মাঠের বাইরে চলে গেছে। বিএনপি এখন অবরোধ আর ধর্মঘটের ডাক দেয়। তাদের অবরোধ ভুয়া, ধর্মঘট ভুয়া। বিএনপির ডাকা অবরোধে আর কিছু না হোক, রাস্তায় জ্যাম বেড়ে গেছে।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র বাঁচাতে হলে সংবিধান বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। স্বাধীনতার আদর্শকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।
নির্বাচনী আচরণবিধির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা এমন নেত্রী গোপালগঞ্জে গেছেন গাড়িতে পতাকা লাগাননি। সিলেটে সরকারি কর্মকর্তারা রিসিভ করতে চেয়েছেন, সে সুযোগ দেননি। আমিও আজ গাড়িতে পতাকা লাগাইনি। নির্বাচনের আচরণবিধি কেউ ভাঙবেন না। ভাঙলে আইনি বাধার মুখোমুখি হবেন।
কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে