ক্রীড়াঙ্গনের যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের দলীয় পতাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করবেন ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। তাদের মধ্যে বড় চমক সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে।

বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন নড়াইল-২ থেকে। রয়েছেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। তিনি খুলনা-৪ থেকে মনোনয়ন পেয়েছেন।

সাবেক অ্যাথলেট মাহবুব আরা গিনি এবারও গাইবান্ধা-২ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। সাবেক হকি খেলোয়াড় এবং আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু ঢাকা-৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

দুই সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের ও বীরেন শিকদার এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবারো পেয়েছেন নৌকার মনোনয়ন। ওবায়দুল কাদের নোয়াখালী-৫, বীরেন শিকদার মাগুরা-২ ও জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে পেয়েছেন নৌকার টিকিট।

আবাহনীর পরিচালক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি শাহরিয়ার আলম রাজশাহী-৬, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক নাটোর-৩, বাফুফের সহসভাপতি ও আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬, আবাহনীর চেয়ারম্যান সালমান ফজলুর রহমান ঢাকা-১, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম দস্তগীর গাজী নারায়নগঞ্জ-১, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১, বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সভাপতি শাহজাহান খান মাদারীপুর-২, বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল কুমিল্লা-১০ এবং সাবেক ফুটবলার ও বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান বীর বাহাদুর উ শৈ সিং বান্দরবান থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

এদিকে ক্রীড়াঙ্গনের দুই পরিচিত মুখ বর্তমান সংসদ সদস্য সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব ও বাফুফের সাবেক সদস্য শামসুল হক চৌধুরী এবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে