টিআইবি কি বিএনপির শাখা সংগঠন : কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওবায়দুল কাদের। ফাইল ছবি

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ও টিআইবি একই সুরে কথা বলছে। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন?’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন। এ সময় তিনি গত ৩০ নভেম্বর টিআইবির সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করেন।

ওই সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেছিলেন, ‘তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না।’

ইফতেখারুজ্জামানের বক্তব্য পড়ে শুনিয়ে কাদের বলেন, ‘আমরা টিআইবির বাংলাদেশ শাখাকে জিজ্ঞেস করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝানো হয়। ২৮টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে।

বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন থেকে দূরে আছে। এখন বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এর অর্থটা কী। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন? একই সুরে কথা বলছে।’

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো বলেন, একদিকে বিএনপি ও দোসরদের সন্ত্রাস, সহিংসতা, অন্যদিকে গুজব ভয়ংকরভাবে বিস্তার লাভ করছে। একেকটা বিষয় নিয়ে হঠাৎ করে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশে যারা মুক্তিবুদ্ধির চর্চা করেন বলে দাবি করেন; যেমন- টিআইবি, তাদের কাছে ২৮টি দল নির্বাচনে অংশ নেওয়ার পরও এটিকে কেন অংশগ্রহণমূলক বলা যাবে না সে উত্তর পাওয়া যাবে না। কারণ তারা জেনে-শুনে এটা করছে এবং বিএনপির ভাবাদর্শ, মতাদর্শের প্রবক্তা হয়ে বা চোখ থাকিতে অন্ধ এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে