ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ.লীগের ৭ নেতাকর্মী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মহিলা আওয়ামী লীগের মিছিলে ব্যবহৃত প্ল্যাকার্ড ও মিছিলে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী। ছবি: ডিএমপি
মহিলা আওয়ামী লীগের মিছিলে ব্যবহৃত প্ল্যাকার্ড ও মিছিলে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী। ছবি: ডিএমপি

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানার নিয়ে মিছিলে অংশ নেওয়া বাকিরা পালিয়ে গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর সড়কের দিকে মিছিলটি বের করা হয়। খবর পেয়ে পুলিশ মিছিল থেকে সাতজনকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, যেসব নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছেন তাদের একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মাইক্রোবাস জব্দ করে এর চালককেও আটক করেছে পুলিশ। পাশাপাশি মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান একটি গণমাধ্যমকে বলেন, মিছিলকারীরা ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করার সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement