‘নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ’

আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগ কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম বা কর্মসূচি পরিচালনা করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন ‘আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না।’ আদালতে সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম এটা মানছেনা। গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
এছাড়া, সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ১৮০টি পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার তথ্যও ব্রিফিংয়ে তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
রাজনীতি/এসআর

















