শাপলা চত্বরে হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শাপলা চত্বরে হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ৬টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিন সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুয়েল রানার আদালতে হাজিরা দিতে গিয়ে একই মামলায় আত্মসমর্পণ করার কথা জানিয়েছিলেন লতিফ সিদ্দিকী।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী এর আগে গত বছর জুলাই আন্দোলনের মামলায় একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলাতেও তাকে আসামি করেছিল পুলিশ।

কয়েক মাস পর এসব মামলায় জামিনে মুক্তি পান তিনি। ওই মামলায় এখনো তাকে হাজিরা দিতে হচ্ছে আদালতে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement