প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
রোববার (৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদশা ফয়সল ইন্সটিটিউটে সকাল ৯টায় নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নানক বলেন, ‘৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি। দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে এতেই তা প্রমাণ হয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’
বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশে বড় রাজনৈতিক দল যারা ছিলেন তাদের মধ্যে যারা ভোট বর্জনের রাজনীতি করেছেন, ভোট প্রতিরোধের রাজনীতি করেছেন তারা দেশে থেকে বিলীন হয়ে গিয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বেড়ে যাবে। এ এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে