হাতির পিঠে চড়ে সাঈদ খোকনের বিজয় শোভাযাত্রা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

হাতির পিঠে চড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এই বিজয় শোভাযাত্রায় যোগ দেন তিনি।

এর আগে বিকেল তিনটায় পুরান ঢাকার ধোলাইখাল থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বিজয় শোভাযাত্রায় যাত্রা শুরু করেন মোহাম্মদ সাঈদ খোকন। এ শোভাযাত্রায় ঢাকা-৬ আসনের আওতাধীন আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারা দলীয় স্লোগান দেন ও মোহাম্মদ সাঈদ খোকনের জন্য নৌকা প্রতীকে ভোট চান।

শোভাযাত্রার সময় মোহাম্মদ সাঈদ খোকনও নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে শোভাযাত্রাটি শিক্ষা ভবনের সামনে যায়। তখন সেখানে আগ থেকে রাখা হাতির ওপর উঠে বসেন মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি দলীয় স্লোগান দেন। তার সঙ্গে স্লোগান ধরেন সঙ্গে থাকা নেতাকর্মীরা।

মোহাম্মদ সাঈদ খোকন শোভাযাত্রায় অংশগ্রহণ নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিজয়ের আনন্দ এটা সীমাহীন আনন্দ। আমরা আজকে বিজয় উল্লাস করছি। আমাদের পুরান ঢাকা ঐতিহ্য হাতি-ঘোড়া নিয়ে আনন্দ করা, বিজয় শোভাযাত্রা করা। তারই অংশ হিসেবে আমরা হাতি-ঘোড়া নিয়ে এসেছি।

ঢাকা-৬ আসনে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার এলাবাসীর দোয়া চাই, নগরবাসীর দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই। আল্লাহ রব্বুল আ’লামীন যদি মেহেরবান থাকে আমার এলাকা থেকে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। নেত্রীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে দিয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে