প্রতিবেদক, রাজনীতি ডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বেলা আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।
১৭ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সই করা করা এক চিঠিতে অনাপত্তির কথা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর উদ্যোগে অনুষ্ঠেয় ১৯/১২/২০২৩ তারিখের বিকাল ২:০০ ঘটিকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে র্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হল।
এর আগে গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সোমবারের বিজয় শোভাযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরদিন মঙ্গলবার বেলা আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করার অনুমতি চেয়ে গত ১৫ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেয় আওয়ামী লীগ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনও সভা, সমাবেশ বা অন্য কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যাবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

বিপুল সংখ্যক প্রার্থীর উপস্থিতিতে মনোনয়ন বাছাই যেমন জটিল হয়ে উঠেছে, তেমনি দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি নিয়ে ভেতরে ভেতরে আলোচনা-প্রত্যাশাও বাড়ছে। ফলে আসন্ন নির্বাচন শুধু আসন বণ্টনের বিষয় নয়, বরং দলগুলোর অভ্যন্তরীণ ভারসাম্য ও রাজনৈতিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে।
২ দিন আগে
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘বিগত সময়ে পহেলা বৈশাখসহ অনেকগুলো উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদ্যাপনের চেষ্টা করছি আমরা। একইসঙ্গে আমাদের সংস্কার এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে।’
২ দিন আগে
পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে।
২ দিন আগে
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে ফ্যাসিবাদমুক্ত করার আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আসুন সবার জন্য ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে একধাপ এগিয়ে যাই।’
৩ দিন আগে