প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের আওয়ামী লীগের কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনে দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
সোমবার নিজ আসনে নির্বাচনী গণসংযোগ চালানোর সময় এ হুঁশিয়ারি দেন নানক।
তিনি মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় নানক সব প্রার্থীকে সংযত থেকে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বানও জানান।
নানক বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ নির্বাচনে স্বতন্ত্রসহ সব দলের প্রার্থী সবাই উৎসবমুখর পরিবেশে প্রচার চালাচ্ছেন৷ এখানে আমাদের দলের প্রার্থী, বিরোধী দলের, স্বতন্ত্র সবাইকে সংযত থাকতে হবে। আমাদের দলের কেউ অন্য প্রার্থীকে বাধা দিলে প্রয়োজনে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না।
নির্বাচনে ভোটারদের সাড়া সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, ভোটারদের যে সাড়া পাচ্ছি, তাতে আমি আত্মহারা। মানুষের যে আমার প্রতি এত ভালবাসা এত স্নেহ, মায়া ও মমতা তা দেখে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। এ এলাকার মানুষের কাছে ৫ বছর পরে ফিরে এসে আমি যেন আমার মাতৃকুলে ফিরে এসেছি।
সকালে ছাদ খোলা গাড়িতে চড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন নানক। সাধারণ জনগণ ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎফুল্ল জনতা ফুল ছিটিয়ে নৌকার এ প্রার্থীকে সাধুবাদ জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে