বিএনপির অসহযোগ আন্দোলন হাস্যকর: সালমান এফ রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সকালে সালমান এফ রহমান তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, বিএনপি নির্বাচন বানচালের জন্য নানান ষড়যন্ত্র করছে কিন্তু দেশের মানুষ তা রুখে দিয়েছে৷ বিএনপি এখন অসহযোগ আন্দোলন করছে, যা হাস্যকর৷

বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আর বিএনপি এটা সহ্য করতে না পেরে দেশের মানুষ পোড়াচ্ছে।

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসন, দোহার নবাবগঞ্জের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সালমান এফ রহমান বলেন, সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই সরকার সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি৷

সকল ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের উন্নয়নে ফিরিস্তি তুলে ধরেন।

নবাবগঞ্জের বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই এলাকার ভবিষৎ উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। এই সময় তিনি দোহার নবাবগঞ্জে প্রতিটি নাগরিকদের স্বাস্থ্যকার্ড, প্রবাসীদের জন্য প্রবাসী কেন্দ্র, প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ করারসহ উন্নয়ন অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে