প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপির অপরাজনীতির জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘তাদের অনুরোধ করবো আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। রাতের আঁধারে ট্রেনে, বাসে আগুন দিয়ে মানুষ মারাটা রাজনীতি আর নয়। মানুষকে মেরে মানুষের দাবি আদায় হয় না। এই অপরাজনীতি বন্ধ করতে হবে। ব্যালট বিপ্লব ঘটিয়ে এই অপরাজনীতির প্রতিউত্তর দিবো আমরা। ৭ জানুয়ারী বাংলার মাটিতে আরেকবার ব্যালট বিপ্লব হবে, ইনশাআল্লাহ।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ ঠিকই চলাচল করছে।
তিনি বলেন, রাজনীতি অনলাইন গেম নয়। আপনি লন্ডনে বসে টিপ দিবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো বিষয়টা এমন নয়। সাহস থাকলে মাঠে আসুন। ওখানে বসে বলবেন ভোট দিবেন না, এখানে আপনার কথা মতো সব হবে? আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি, তাই আমাদেরকে মানুষ অবশ্যই ভোট দিবে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশসহ বিশ্বে মূল্যায়ন করা হচ্ছে, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের ভোট যুদ্ধ শুরু হয়েছে। প্রতিটি পাড়ায়, মহল্লায় ভোট প্রার্থনার জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মী নেমে যাবেন। আমরা একসঙ্গে ভোট যুদ্ধ করবো ইনশাআল্লাহ। নৌকার বিজয় হবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমি বিজয়ী হতে পারলে মহান সংসদে আপনাদের কথা তুলে ধরবো।
পুরান ঢাকার মানুষের জন্য মন কাঁদে উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দীর্ঘদিন এই আসনে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী ছিলো না। এজন্য আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর সুখে-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।
এর আগে বিকেলে দয়াগঞ্জের ওয়ারী সিটি কলোনীর পরিচ্ছন্নকর্মী নিবাসে আয়োজিত এক মহোৎসবে অংশগ্রহণ করেন সাঈদ খোকন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে