প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন যারা প্রতিহত করছে, তারা আসলে অদৃশ্যমান। জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে।
এই কারণেই তারা উন্মাদ হয়ে গেছে। তারা যে কোনো কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে। তারা চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
শুক্রবার সংসদীয় আসনের অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি এই ওয়ার্ডের শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা, কাটাশুর, কাদেরিয়া হাউজিং এলাকায় বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।
নৌকা মার্কায় ভোট চেয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি যে ভোট, এই ভোটের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। আমি সবাইকে অনুরোধ করবো, আবেদন জানাবো, সবাইকে অত্যন্ত শান্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জনগণ অতীতের মতো এবার নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে এই বিশ্বাস আমার আছে।
এ সময় তার কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে নৌকার পক্ষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। রাস্তার দুই পাশের বাসাবাড়ির মানুষকে সালাম জানিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
এ নির্বাচনী প্রচারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে