প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নস্যাতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ভোট যাতে সুষ্ঠুভাবে না হয় এবং ভোটের পরিবেশকে নস্যাতে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে মানুষের মতামত ব্যক্ত করার যে প্রচেষ্টা সেদিকে না গিয়ে বাস-ট্রেনে আগুন দিচ্ছে। মানুষ হত্যা করছে। এই অপরাজনীতি তরুণ প্রজন্ম গ্রহণ করে না।
বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কর্মমুখী, তারা নিজেদের জীবন-জীবিকা পরিচলানা করার জন্য কর্মব্যস্ত জীবনযাপন করেন। বিএনপির এই অপরাজনীতি তাঁরা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই অপরাজনীতির চির অবসান এই পুরান ঢাকা থেকে হবে ইনশাআল্লাহ। আর যাতে কোনো দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য নৌকার ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। আমার প্রয়াত বাবা মেয়র মোহাম্মদ হানিফ নেত্রীর নির্দেশে যে উন্নয়ন করেছেন, আমি মেয়র থাকার সময় নেত্রীর নির্দেশে অনেক উন্নয়ন করেছি এবং এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। এসব কিছু ভোটারদের কাছে সুশৃঙ্খলভাবে তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন।
ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্ধী প্রার্থী অনেকেই অচেনা-অজানা মন্তব্য করে তিনি বলেন, আমাদের মতো মাঠের রাজনীতি থেকে উঠে আসা মানুষের কাছে রাজনৈতিক প্রতিদ্বন্ধীতায় দূর্বল বা ছোট বলে কোন কথা নেই। যতোক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হয় আমরা কোনো প্রার্থীকে দূর্বল বা ছোট করে দেখবো না। এই এলাকা থেকে নৌকার বিজয় উপহার এবং পঞ্চমবারের মতো নেত্রীকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত আমাদের ভোটযুদ্ধের প্রচারণা এবং সংগ্রাম অব্যাহত থাকবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে