প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কামাল নাসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০: ৪২
ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও একুশে পদকপ্রাপ্ত ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা কবি হিসেবেই বেশ জনপ্রিয়। ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৭ সালের ২৮ জানুয়ারি কামাল চৌধুরীর জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয় করা গ্রামে। বাবা আহমদ হোসেন চৌধুরী ও মা বেগম তাহেরা হোসেনের ছয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৭৩ সালে নারায়ণগঞ্জের গোদনাইল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৫ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কবিতার প্রতি অনুরাগী হয়ে ওঠেন কামাল চৌধুরী। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তসলিমা নাসরিনসহ সমসাময়িক কবিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সমাজবিজ্ঞানে। সরকারি চাকরির অবসরের ফাঁকে নৃবিজ্ঞানে পিএইচডি করেন। পিএইচডি গবেষণা করেছেন গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাসপ্রথা নিয়ে।

পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক প্রতিষ্ঠিত কবিও এর প্রতিবাদ করে কবিতা লেখার সাহস পাননি। কিন্তু সব ভয়ভীতি উপক্ষো করে এই নারকীয় হত্যার প্রতিবাদ করে সেই সময় প্রথম কবিতা লেখেন কামাল চৌধুরী। ১৯৮১ সালের বাংলা একাডেমি বইমেলা উপলক্ষে ৪৮টি কবিতা নিয়ে প্রকাশিত হয় কামাল চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘মিছিলের সমান বয়সী’।

১৯৯১ সালে প্রকাশিত হয় কামাল চৌধুরীর দ্বিতীয় কবিতা সংকলন ‘টানাপোড়েনের দিন’। অতঃপর একে একে আরও আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেগুলো হলো ‘এই পথ এই কোলাহল’,‘ এসেছি নিজের ভোরে’, ‘এই মেঘ বিদ্যুতে ভরা’, ‘ধূলি ও সাগর দৃশ্য ২’, ‘রোদ বৃষ্টি অন্ত্যমিল’, ‘হে মাটি পৃথিবীপুত্র’, ‘প্রেমের কবিতা’ এবং ‘পান্থশালার ঘোড়া’। ১৯৯৫ সালে তিনি প্রকাশ করেছেন একটি বাছাই সংকলন ‘নির্বাচিত কবিতা’।

এই ধারাবাহিকতায় ২০১১ সালে প্রকাশ করেছেন ‘কবিতা সংকলন’। ১১টি গ্রন্থ থেকে ৩০৯টি কবিতা এ গ্রন্থে সংকলিত হয়েছে। এ ছাড়া কামাল চৌধুরী ২০০৭ সালে প্রকাশ করেন কিশোর কবিতা সংকলন ‘আপন মনের পাঠশালাতে’। ১৯৯৫ সালে আলী রীয়াজের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন সত্তরের দশকের কবিদের কবিতা।

কাজের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে পেয়েছেন রুদ্র পুরস্কার, ২০০৩ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গের সৌহার্দ্য সম্মাননা, ২০০৪ সালে কবিতালাপ সাহিত্য পুরস্কার, ২০০৮ সালে পেয়েছেন জীবনানন্দ পুরস্কার, ২০১০ সালে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ২০১০ সালে পান দরিয়ানগর কবিতা সম্মাননা এবং ২০১২ সালে কবি কামাল চৌধুরী লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার।

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন উপদেষ্টা আগেও ছিলেন। এবার নতুন করে উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে