প্রতিবেদক, রাজনীতি ডটকম

উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়। এ কারণে লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়নি। তারা বড় বড় কথা বলে। তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম। আগামী মাসে সকল দেশ একসাথে হবে। সেখানে এ বিষয়ে কথা বলা হবে। এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৬ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে উজান ও ভাটির দেশকে একসাথে এসে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং সতর্ক না করে পানি ছেড়ে দেয়ার কারণে বন্যা হয়েছে। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরও ঝুঁকি বাড়বে
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা গুলো জাতীয় পর্যায়ে দেখতে হবে। ন্যাশনাল অ্যাডাপটেশনের পরিকল্পনাগুলো সরকারি অর্থায়নে মোকাবেলা সময় তা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এ সময় বাজারে খাদ্যের ঘাটতি পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে সুইডেনের পক্ষে দূতাবাসের উন্নয়ন সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিডসম্যান বলেন, অতিরিক্ত গরমের কারণে এবছর স্কুল বন্ধ ছিল। গরমে শিশুদের অনেক কষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের দিন দিন বড় ইস্যু হচ্ছে। অনেক দেশে এটির প্রভাব ভয়াবহ। বাংলাদেশও এর ভুক্তভোগী। এ বিষয়ে কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের ভয়েস রেস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে