অপরাধী হলে হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা উচিত: ড. ইউনূস

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে প্রত্যর্পণ করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা করছেন কি না। জবাবে তিনি বলেন, 'আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব?'

ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন হবে সেই সময়সীমা ঠিক করা হয়নি। যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলো আগামী মাসে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে দেশে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

বিশ্ব যতদিন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে লেগে থাকবে ততদিন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার জন্য সম্পাদিত প্যারিস চুক্তি কাজ করবে না বলে মনে করেন ড. ইউনূস।

তিনি বলেন, 'এই অর্থনৈতিক ব্যবস্থার লক্ষ্য সর্বাধিক মুনাফা করা, যার মাধ্যমে একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে এবং ব্যাপক বর্জ্য তৈরি হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি তা এই গ্রহের ধ্বংসের মূল চাবিকাঠি।' তার মতে, মানুষ একটি 'আত্ম-ধ্বংসাত্মক সভ্যতা' তৈরি করেছে।

শান্তিতে নোবেলজয়ী এবং ক্ষুদ্রঋণের উদ্ভাবক ড. ইউনূস বলেন, চুক্তিতে যতই পরিবর্তন করা হোক না কেন, বিশ্বের অন্তর্নিহিত সিস্টেমগুলোকে নতুনভাবে ডিজাইন না করা পর্যন্ত কোনো পার্থক্য তৈরি হবে না।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ধনী দেশগুলোর করা জলবায়ু ক্ষতির বোঝা বহন করা উচিৎ না উল্লেখ করে তিনি বলেন, 'আপনারা আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তার ভার কেন আমরা বহন করব?'

এ বিষয়ে ড. ইউনূস আরও বলেন, 'আপনারা কারণ, আমরা ফলাফল।'

কম বর্জ্য উৎপাদন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর দায়িত্ব ধনী দেশগুলোরই বহন করা উচিত বলে যোগ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে
Advertisement