আরও ৮ দেশে ভোটার নিবন্ধন শুরু করছে ইসি

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ আরও আটটি দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দেশগুলোতে এ কার্যক্রম শুরুর সম্মতি দিতে ইসির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছে।

ইসির চিঠির বরাতে বাসস জানিয়েছে, এসব দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে। বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিতে ইসি সচিবালয় গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কাজ এরই মধ্যে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা— এই ৯টি দেশে। জাপানেও একই কার্যক্রম শুরু হচ্ছে চলতি জুলাই মাসেই।

এই ১০টি দেশের বাইরে এবার আরও আটটি দেশে একই কার্যক্রম পরিচালনায় প্রস্তুত ইসি। দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, তুরস্ক, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, মিশর ও ফ্রান্স।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, আটটি দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম শুরুর জন্য আমাদের (ইসি) প্রস্তুতি থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আশা করি শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব পাব।

৪০ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রমে ডিসেম্বরের মধ্যে বড় অগ্রগতির আশা করছেন এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, আরও বেশ কিছু দেশে এ কার্যক্রম শুরুর ব্যাপারে দুয়েক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারব। আগামী ডিসেম্বর মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে জন্য আমরা কাজ করে যাচ্ছি।

গত ২ জুলাই ইসির জাতীয় এনআইডি অনুবিভাগ প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্দেশ্যে কার্যক্রম শুরুর সম্মতি সংক্রান্ত চিঠি পররাষ্ট্র সচিবকে দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের এনআইডি প্রদানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এরই মধ্যে ৯টি দেশে এ কার্যক্রম চলছে। জাপানে এ কার্যক্রম শুরু হবে চলতি মাসেই।

এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, তুরস্ক, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, মিশর ও ফ্রান্সে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে অন্যান্য দেশের মতো সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যে ৯টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলছে সেসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে তিন হাজার ৬৭৭ জনের।

এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৫ মে জাপানে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম শুরু করার সম্মতি দেয়। আগামী ১৫ জুলাইয়ে মধ্যে দেশটিতে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি শেষ করেছে ইসি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে