প্রতিবেদক, রাজনীতি ডটকম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা সেনাবাহিনী নেবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খালিদ আব্দুল্লাহ।
গতকাল ফরিদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও হিন্দু ধর্মীয় নেতাদের সাথে যৌথ নিরাপত্তা সভায় তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খালিদ আব্দুল্লাহ বলেন, শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করা প্রয়োজন তা বাংলাদেশ সেনাবাহিনী করবে।
তিনি আরও বলেন, আপনারা সকলেই একটু সহনশীল থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা কোনো তথ্য বিশ্লেষণ না করে বিশ্বাস করবেন না। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখ্যাও করে। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হবেন। বিবেক দিয়ে বিবেচনা করবেন।
জেলার ৯টি উপজেলায় এ বছর মোট ৭২৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য, স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন, সক্রিয় ও বিচারবুদ্ধি সম্পন্ন স্বেচ্ছাসেবী নিয়োগ, অন্য ধর্মের অনুভূতিতে আঘাত হানে- এমন কাজ থেকে বিরত থাকাসহ নানা পরামর্শ নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে