সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার : ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সংবিধান অনু্যায়ী সকলের অধিকার সমান। আমরা সরকারের পক্ষ থেকে এটা কার্যকর করতে সচেষ্ট আছি। সকল অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা খোলা, আগামী দিনেও এটা খোলা থাকবে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিএকথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের নাশকতার আশঙ্কা করি না। আমাদের প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।

এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমাতে চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে বিমানের ভাড়া কমানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। পূজার পরে বসবো, আশা করছি এই খরচটা আমরা কমিয়ে আনতে পারবো।

গত সপ্তাহে সৌদি আরব গিয়ে সেখানে হজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে গিয়ে আমি বাড়িগুলো দেখে এসেছি। আমরা দুটি প্যাকেজ করতে চাই। একটি হারাম শরীফের কাছে আরেকটি কিছুটা দূরে।

এই দুটিকে নিয়ে নতুন দুটি প্যাকেজ চালু করতে পারবেন বলেও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

১৪ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

১৪ ঘণ্টা আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

১৬ ঘণ্টা আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়ন পাওয়া তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানছুরা আক্তার।

১৯ ঘণ্টা আগে