প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী বছরের জুন মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুতসম্ভব নির্বাচন আয়োজন করা হবে। যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। তারা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। সরকারের পক্ষ থেকেও তাদের সম্ভাব্য সব বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
এর আগে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে দুপুর ২টার দিকে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। তিনি বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। তবে এ নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই।
নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা। তার অর্থ এই নয় যে নির্বাচন পিছিয়ে মে-জুন মাসে নিয়ে যাওয়া হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুতসম্ভব নির্বাচন আয়োজন করা হবে।
এই সময় সংস্কার প্রক্রিয়ার ওপর নির্ভর করছে জানিয়ে আসিফ নজরুল বলেন, দলগুলো জুলাই চার্টার নিয়ে একমত পোষণ করেছে। কিন্তু জুলাই চার্টারেও যেসব সংস্কার থাকবে, সেগুলো বাস্তবায়ন করতে কত সময় লাগবে, সেটি তো আমরা জানি না। বৈঠকেও বিএনপি নেতাদের উদাহরণ দিয়ে বলা হয়েছে, এর মধ্যে একটি অধ্যাদেশ জারির আগে ২৩ বার খসড়া করতে হয়েছে।
‘এ রকম কোনো সংস্কার প্রয়োজন হলে তার জন্য দীর্ঘ সময় লাগবে। তবে আমরা এটুকু বলতে পারি, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিংবা অন্য কোনো কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো চিন্তাভাবনা সরকারের কারও মধ্যে নেই,’— বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিএনপি নেতাদের নামে হয়রানিমূলক মামলার বিষয়টিও বৈঠকে বিএনপি নেতারা তুলে ধরেছেন বলে জানান উপদেষ্টা। বলেন, এসব বিষয়েও প্রক্রিয়াগুলো বিএনপি নেতাদের জানানো হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তাদের দলের আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগেই এই সংকটের সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। সরকার সে প্রস্তাবনা পড়ে দেখার প্রয়োজন মনে করেনি কিংবা
৩ দিন আগে
বক্তব্যে বিরোধী দলের কাছে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের প্রস্তাবনা আহ্বান করেন প্রধানমন্ত্রী। বলেন, বিরোধী দল তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান দিলে সরকার তা গ্রহণ করবে। তবে বিরোধী দল যদি তা না পারে, তাহলে বিভ্রান্তিকর রাজনীতি করার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের।
৩ দিন আগে
এদিকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিএনপি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গঠনতন্ত্র অনুযায়ী এখন রিজভীই রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে। দীর্ঘদিনের এমন একজন ত্যাগী নেতার দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর
৩ দিন আগে
আহমেদ আযম খান বলেন, জুলাই অভ্যুত্থানের বীরদের গেজেটভুক্তি অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে। সেখানে অনেকে বঞ্চিত হয়েছে। আমরা আবার বঞ্চিতদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছি। ফ্যাসিবাদী শক্তি মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দিয়েছে। আমরা তাদের মূল্যায়ন করব।
৩ দিন আগে