ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

ইফরান হোসেন, ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২০: ১২
ডাকসুর ৬ ভিপি প্রার্থী— ওপরে বাঁ থেকে উমামা ফাতেমা, আব্দুল কাদির ও আবিদুল ইসলাম খান; নিচে বাঁ থেকে শেখ তাসনিম আফরোজ ইমি, সাদিক কায়েম ও বিন ইয়ামিন মোল্লা। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল প্রায় সব সংগঠনই একক বা জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। বেশ কয়েকটি সংগঠন এরই মধ্যে নিজেদের প্যানেলও ঘোষণা করেছে। তাতে ডাকসু নির্বাচনের শীর্ষ তিনটি পদে প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বীদের নাম অনেকটাই স্পষ্ট হয়ে এসেছে।

সোমবার (১৮ আগস্ট) ছিল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। আগের পাঁচ দিনে এই নির্বাচনের যে পরিমাণ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, এই শেষ দিনেই তা বিক্রি হয়েছে আগের পাঁচ দিনের দ্বিগুণেরও বেশি। এ দিন বেশ কয়েকটি সংগঠনই নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

এখন পর্যন্ত যেসব ছাত্র সংগঠন এই নির্বাচনের জন্য প্যানেল নিশ্চিত করেছে সেগুলো হলো— বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল, বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট প্যানেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্যানেল।

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

কোন প্যানেল থেকে কে লড়ছেন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হতে পারেন আশরেফা খাতুন।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে ছাত্রদল ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে ছাত্রদল কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ও এজিএস পদে ছাত্রদল বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ আলোচনায় রয়েছেন।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, এখনো তাদের প্যানেল চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্যানেল চূড়ান্ত করে ঘোষণা করা হতে পারে।

ডাকসুতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। এই প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামসুন্নাহার ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। জোটের জিএস প্রার্থী ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এজিএস হিসেবে থাকছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

চব্বিশের গণআন্দোলনের পরিচিত মুখ ছিলেন উমামা ফাতেমা। একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতিতে যুক্ত হলেও চব্বিশের আন্দোলনের সময় সে সংগঠন ছেড়ে দেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও সরে দাঁড়ান। সেই উমামা ডাকসুর তফসিল ঘোষণার সময়ই জানিয়েছিলেন নির্বাচনে লড়াই করার কথা।

সে ঘোষণা অনুযায়ী নিজে নেতৃত্ব দিয়েই উমামা ডাকসুতে লড়াই করবেন স্বতন্ত্র প্যানেল নিয়ে। উমামা নিজে থাকছেন ভিপি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া ও বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এই প্যানেল থেকে যথাক্রমে জিএস ও এজিএস পদে প্রার্থী হতে পারেন। এ প্যানেলটির চূড়ান্ত ঘোষণা আসবে কাল মঙ্গলবার।

আনুষ্ঠানিকভাবেই চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ প্যানেলের ভিপি প্রার্থী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম, জিএস প্রার্থী সংগঠনের ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে ভিপি প্রার্থী হচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সাবিনা ইয়াসমিনকে। এই প্যানেলের এজিএস হিসেবে ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা বলছেন, দুয়েকটি সংগঠন বাদে বাকিরা কেউ এখনো ডাকসুর প্যানেল চূড়ান্ত করেনি। আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এ দিন হয়তো বেশির ভাগ সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের প্যানেলের চূড়ান্ত ঘোষণা দেবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে