প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার মন্ত্রণালয় খুলেছে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে, দিল্লির কাছে মাথা বিক্রি করলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশবিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের উপরে হামলা হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে ভারত ও আওয়ামী লীগ। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার নতুন মন্ত্রণালয় খুলেছে।'
রাশেদ প্রধান বলেন, 'আন্দোলন সংগ্রামে গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসেন। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসান।'
তিনি বলেন, 'ফেব্রুয়ারি নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে, অন্য দিকে হিন্দুস্তান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্র-যুবক ভাইরা সচেতন থাকবেন, ফ্যাসিবাদ ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।'
এতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, এবি যুব পার্টি, সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব সংহতি (পার্থ) সভাপতি হারুন অর রশিদ, যুব অধিকার পরিষদ সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, যুব শক্তি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব( দপ্তর) মো. ইনজামুল হক, ইসলামি যুব আন্দোলন জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, ইসলামি যুব সমাজ সভাপতি মাসুদ খান, যুব আন্দোলন এনডিএম সভাপতি আদনান সানি, যুব অধিকার পাটি (পিআরপি) নজরুল ইসলাম সজিব ও যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে