এক মাস বন্ধ থাকার পর শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল চালু হওয়ার কথা ছিল। তবে কর্মীদের নানা দাবি আদায়ে কর্ম বিরতির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে মেট্রোরেল চালু হতে যাচ্ছে। কর্মীরাও কাজে ফিরেছেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় নির্মাণাধীন ভবনের চারতলার রড ধরে ঝুলে থাকা অবস্থায় এক তরুণকে ছয় রাউন্ড গুলি করে পুলিশ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই তরুণ বেঁচে আছেন। তার নাম আমির হোসেন (১৮)।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার ভোর ৪টা থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাজধানীর সায়দাবাদ এলাকায় মারধরের শিকার হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরা হলেন-সাইফ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯)।
আটকরা হলেন-মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া, দৌলতপুর গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন এবং কির্ত্তীবাসদী গ্রামের মো. আল-আমিন হোসেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষাণলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। এই রোষাণলের থেকে মুক্ত আছেন হাতিরঝিল থানা। সেখানে হয়নি কোন ভাঙচুর বা লুটপাটের ঘটনা।
গাজীপুর জেলা কারাগারে কারারক্ষীদের জিম্মি করে আন্দোলন করেন বন্দীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করেন। এসময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে ১৩ বন্দি ও ৩ কারারক্ষী আহত হয়েছেন।
অবরুদ্ধ থাকার খবর পেয়ে আশপাশের ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবি সদস্যদের উদ্ধারে কাজ শুরু করে। তারা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিজিবি সদস্যের উদ্ধারে বিকেলে কয়েকটি হেলিকপ্টারও আকাশে চক্কর দেয়। রাত সাড়ে ৮টার দিকে আশপাশের পরিবেশ থমথমে অবস্থায়
সরকার পতনের এক দফা দাবিতে মানিকগঞ্জে রোববার (৪ আগস্ট) আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান ওরফে টিপু মারা গেছেন। রোববার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
অসহযোগ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীর মাধবদী এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৪ আগস্ট) দুপুরে মাধবদী বাজার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাবা মুক্তিযোদ্ধা হাছেন আলী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে মুঠোফোনে অপরিচিত একজন ফোন করে জানান ছেলে গুলিবিদ্ধ হয়েছে। সে আশংকাজনক অবস্থায় মুগদা হাসপাতালে আছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওইদিন আনুমানিক বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমার ছেলের স্ত্রী, আমার আরেক ছেলে এবং মেয়ে হা