হাসিনা-কাদের-ওসমানের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বদিউজ্জামান নামে এক পোশাকশ্রমিক হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে মামলা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরি খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা শহরের চাষাঢ়ায় ছাত্রজনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভীতির সৃষ্টি করে। তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে মারধর শুরু করেন। এসময় তাদের আক্রমণে বদিউজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পোশাকশ্রমিক বদিউজ্জামান হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১২ ঘণ্টা আগে