বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
ইসকন ইস্যুটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবিলা করেছে সরকার। হাইকোর্টকে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন হাইকোর্টকে বলেন, চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত ৩ টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৩৩ জন।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। একইসঙ্গে ৩৩ জনকেও গ্রেফতারের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ৬ জনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচা
ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদনটি তিন মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে। এর মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে ২৬ লাখ টাকার কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৭ নভেম্বর) বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৭ নভেম্বর) এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাহফজুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেন।
এ সময় আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব ও আওলাদ হোসাইন মু
বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে— এমন তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। সংগঠনটি জানায়, এই ঋণ পেতে সবাইকে শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে। এর মাধ্যমে শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল বলে
মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭-৮ হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-শস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি গাড়ি ভাঙচুর করে ক্ষতি
এদিন তারা আদালতে উপস্থিত হন। এরপর তাদের উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার (২৪ নভেম্বর) জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ গাজীপুরের বিচারক মো. বাহউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৬ অঅক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরেরদিন মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বকুল মিয়া হত্যা মামলায় গত ১৩ নভেম্বর তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবু তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।